Home প্রচ্ছদ পৃষ্ঠা 128

Bank Of Baroda Recruitment 2025: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ, যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া জানুন!

Bank Of Baroda Recruitment 2025: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই! ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা ভারত জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই দেরি না করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং দ্রুত আবেদন করুন!

ব্যাঙ্ক অফ বরোদা থেকে মোট চার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইন আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য ভালো ভাবে দেখে নিন।

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করছে সারা ভারতে মোট 4000 শূন্যপদে। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি নোটিশ প্রকাশ করেছে, যেখানে আবেদনকারীদের বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। বয়স গণনার জন্য ১ জানুয়ারি ২০২৫ তারিখকে ভিত্তি হিসেবে ধরা হবে।

Bank of Baroda-এর শিক্ষানবিশ পদে আবেদন করতে চাইলে আপনাকে সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শিক্ষানবিশ পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক সাম্মানিক হবে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। এই পদে ১ বছরের জন্য এপ্রেন্টিসস হিসেবে নিয়োগ করা হচ্ছে, যা এক বছরের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ!

Apprentices পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে দেওয়া লিংকে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করুন।

এপ্রেন্টিসস পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে। PwBD প্রার্থীদের জন্য ফি ৪০০ টাকা, SC, ST ও মহিলা প্রার্থীদের জন্য ফি ৬০০ টাকা, এবং জেনারেল, EWS ও OBC প্রার্থীদের জন্য ফি ৮০০ টাকা। এছাড়া, সব প্রার্থীর জন্য আলাদা GST চার্জ যুক্ত থাকবে।

আবেদনের শেষ তারিখঃ– ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষানবিশ পদে আবেদন করা যাবে 11/03/2025 তারিখ পর্যন্ত।

NotificationLink
Bank Of Baroda Recruitment Notification 2025Download
National Apprenticeship Promotion Scheme (NAPS) Online ApplyClick
Bank Of Baroda Apprentices Job Online ApplyClick
Website LinkClick

Dance Bangla Dance 2025: গানের ছন্দে এবার তাল মিলাবে বাঘও!

Dance Bangla Dance 2025: ড্যান্স বাংলা ড্যান্স’ ফিরে আসছে আরও বড়, আরও ঝলমলে রূপে! জনপ্রিয় এই রিয়ালিটি নাচের শো-এর ১৪তম সিজনের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রথম থেকেই একটা গুঞ্জন ছিল— স্বাস্থ্যজনিত কারণে গ্র্যান্ডমাস্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী। নতুন কাউকে নিয়ে আসার পরিকল্পনাও নাকি করা হয়েছিল! কিন্তু সব জল্পনায় জল ঢেলে একেবারে স্বমহিমায় ফিরে এসেছেন ডিস্কো কিং! প্রোমোতেই তার ঝলক দেখে আনন্দে ফেটে পড়েছেন দর্শকরা। তবে এবারের প্রোমোতে এমন কিছু দেখা গিয়েছে, যা রীতিমতো সবাইকে ভাবিয়ে তুলেছে। সাধারণত নাচের শো-এর প্রোমো মানেই চোখধাঁধানো পারফরম্যান্স আর গ্র্যান্ড এন্ট্রি। কিন্তু এবার সেটা একেবারে অন্যরকম! কেন এই অভিনব উপস্থাপনা? এমন কি বিশেষ চমক থাকছে এই সিজনে?

প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে এক গভীর জঙ্গল, যেখানে এক বনকর্মী বন্দুক হাতে শিকারে বেরিয়েছে। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করেই তার সামনে হাজির এক বিশাল বাঘ! বাঘের গর্জনে বনকর্মী এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে বন্দুক পড়ে যায়। কিন্তু এরপরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা! বনকর্মীর সঙ্গে থাকা টেপ রেকর্ডারটা মাটিতে পড়ে যায়। আর তাতেই বাজতে শুরু করে মিঠুন চক্রবর্তীর আইকনিক গান ‘ডিস্কো ড্যান্সার’! এবার আসল টুইস্ট— গর্জন থামিয়ে দিয়ে বাঘটি নাচতে শুরু করে! নাচের তালে তাল মেলাতে থাকে বনকর্মীও! ঠিক তখনই, নাটকীয় ভঙ্গিতে প্রবেশ মহাগুরুর— মিঠুন চক্রবর্তী! 😎 নিজের স্বভাবসুলভ স্টাইলে তিনি বলে ওঠেন, “এমন দাবাই, নাচবে সবাই!” সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, যখন ‘ড্যান্স বাংলা ড্যান্স’ ১৪তম সিজন শুরু হবে! তবে এতটুকু নিশ্চিত, এইবারের সিজন জমতে চলেছে দ্বিগুণ!

যদিও ড্যান্স রিয়েলিটি শো সম্পর্কে বিস্তারিত এখনও জানানো হয়নি, কবে অডিশন শুরু হচ্ছে, প্রথম কোথায় এই শো-এর গ্র্যান্ড অডিশন অনষ্ঠিত হতে চলেছে, এসব এখনি চ্যানেলের তরফে সব তথ্য প্রকাশ করা হয়নি। মহাগুরু ছাড়াও বিচারকের আসনে আর কারা কারা থাকবেন তা জানানো হয়নি, তবে একটি আভাস পাওয়া যাচ্ছে বিচাকরের আসনে থাকতে পারেন অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বলিউড অভিনেত্রী মৌনি রায়। তবে এই ব্যাপারে চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি এখনও। তবে খুব শীঘ্রই শুরু হোক, তার জন্যই মুখিয়ে আছে নাচপ্রেমী মানুষজন।

উল্লেখযোগ্যভাবে, ‘ড্যান্স বাংলা ড্যান্স’ প্রথম বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করে ২০০৭ সালে। শোটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, পরবর্তীতে এর হিন্দি সংস্করণ ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ তৈরি করা হয়, যা দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। ডিবিডির প্রথম সিজনটি সঞ্চালনা করেছিলেন জনপ্রিয় রেডিও জকি, অভিনেতা এবং কৌতুকাভিনেতা মীর। আর শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

উচ্চ মাধ্যমিক ইংরেজিতে ভালো নম্বর পেতে জেনে নিন গুরুত্বপূর্ণ টিপস!

0

ইংরেজিতে ভালো নম্বর তোলার চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে? চিন্তা নেই! শেষ মুহূর্তে কীভাবে স্মার্ট স্ট্র্যাটেজিতে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া সম্ভব, সে বিষয়ে জলপাইগুড়ির বিশিষ্ট ইংরেজি শিক্ষক সুব্রত চক্রবর্তী দিয়েছেন বিশেষ পরামর্শ। তাহলে আর দেরি কেন? জেনে নিন তার মূল্যবান টিপস!

কিছু বিষয় মাথায় রাখলেই ৮০-তে সহজেই পাওয়া যেতে পারে ৭০-৭৫। তাই রইল উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর পাওয়ার শেষ মুহূর্তের টিপস। সঠিক পরিকল্পনা ও কৌশল মেনে চললে যেকোনও বিষয়েই ভাল নম্বর পাওয়া সম্ভব। জলপাইগুড়ির বিশিষ্ট ইংরেজি শিক্ষক সুব্রত চক্রবর্তীর পরামর্শ অনুযায়ী, এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের মাথায় রাখা জরুরি।

উচ্চ মাধ্যমিক ইংরেজিতে ভালো নম্বর পেতে জেনে নিন গুরুত্বপূর্ণ টিপস

রাইটিং সেকশন: রিপোর্ট, লেটার ও প্রসঙ্গভিত্তিক প্যারাগ্রাফ লেখার কাঠামো ভালোভাবে অনুশীলন করুন। বানান ও গ্রামার ভুল যেন না হয়, সেদিকে বিশেষ নজর দিন। বিশেষ করে টেনস, ভয়েস, ন্যারেশন ও প্রিপোজিশনের নিয়মগুলো ভালোভাবে ঝালিয়ে নিন। নিয়মিত চর্চা করলে আত্মবিশ্বাস বাড়বে।

রিডিং ও আনসারিং: প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ুন ও গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করুন। উত্তর সংক্ষিপ্ত, স্পষ্ট ও যথাযথ হতে হবে।

টাইম ম্যানেজমেন্ট: পরীক্ষার হলে সময় বণ্টন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি অংশের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নিয়ে অনুশীলন করুন, যাতে পরীক্ষার হলে সময় নিয়ে কোনো সমস্যা না হয়।

প্রথমে প্রশ্নপত্র ভালোভাবে পড়ুন: কোন প্রশ্নগুলোর উত্তর আপনি বেশি ভালো জানেন, সেগুলো আগে লিখতে শুরু করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং সময়ও সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।

উত্তর লেখার পর রিভিশন করুন: বানান ও গ্রামার ঠিক আছে কিনা, তা একবার দেখে নিন। ছোটখাট ভুল এড়াতে এই ধাপ খুব গুরুত্বপূর্ণ।

বারবার প্র্যাকটিস করুন: পরীক্ষার আগে নতুন কিছু শেখার চেষ্টা না করে, যা পড়েছেন তা বারংবার রিভিশন করুন। এতে মনে রাখা সহজ হবে এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাসের অভাব হবে না।

চাপ নেবেন না, আত্মবিশ্বাস রাখুন: অতিরিক্ত টেনশন করলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই রিল্যাক্স থাকুন, নিয়মিত অনুশীলন করুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন।

Farmer Id Card: কৃষক আইডি কার্ড কী এবং এর সুবিধা কী?

পশ্চিমবঙ্গসহ সারা দেশের কৃষক বন্ধুদের জন্য একটি দারুণ ঘোষণা এসেছে—কৃষক আইডি কার্ড (Farmer ID Card) প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকদের জন্য সরকার এক নতুন যুগের সূচনা করতে চলেছে। এই ডিজিটাল কৃষক কার্ড এর আওতায়, কৃষকরা সরাসরি সরকারি প্রকল্পগুলির সুবিধা পাবে। এর মধ্যে অন্যতম, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প যার মাধ্যমে কৃষকরা প্রতি বছরে ৬০০০ টাকা অনুদান পাবেন।

কৃষক আইডি কার্ড কী এবং এর সুবিধা কী?

এই ডিজিটাল কৃষক আইডি কার্ড হবে আধার-লিঙ্কড এবং এটি অনলাইনে সংরক্ষিত থাকবে। ফলে কৃষকদের জমির তথ্য, ফসলের বিবরণ, পশুসম্পদ সম্পর্কিত তথ্য সহজেই সংরক্ষণ করা যাবে। এটি কৃষকদের জন্য একটি বহুমুখী পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত থাকবে।

  • ৬০০০ টাকা বার্ষিক অনুদান (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প)।
  • কৃষক ক্রেডিট কার্ডের সুবিধা, যা কৃষকদের কম সুদে ঋণ পেতে সহায়তা করবে।
  • ন্যূনতম সহায়তা মূল্য (MSP) পাওয়ার সুবিধা, যা ফসলের সঠিক মূল্য নির্ধারণে সহায়ক হবে।
  • সরকারি প্রকল্পগুলোর তথ্য এক যায়গায় পাওয়া, যাতে কৃষকদের আবেদন প্রক্রিয়া সহজ হয়।
  • ডিজিটাল পদ্ধতিতে কৃষি উপকরণ কেনার সুযোগ, যা কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির দ্বার উন্মুক্ত করবে।

কৃষক আইডি নাম্বার কিভাবে পাবো? (Farmer Id Card)

কেন্দ্রীয় সরকার ২০২৭ সালের মধ্যে ১১ কোটি কৃষককে ডিজিটাল কৃষক আইডি কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এর কৃষকরা এই কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন। অন্যদিকে, আসাম, ওড়িশা, ছত্তীসগড় এবং পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে খুব শীঘ্রই এই রাজ্যগুলোর কৃষকরাও এই সুযোগ পাবে।

কৃষক বন্ধু আইডি কিভাবে পাবো?

  • কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়ক সাইটে যেতে হবে।
  • কৃষকদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে লগিন করতে হবে।
  • যাচাই করার জন্য, মোবাইলে OTP পাঠানো হবে।
  • OTP না পেলে, ভবিষ্যতে লগইনের জন্য PIN সেট করতে হবে।
  • মোবাইল নম্বরই কৃষক আইডি হয়ে যাবে এবং PIN পাসওয়ার্ড হয়ে যাবে।
  • এরপর সমস্ত তথ্য লগিন করে জানতে পারবেন।
  • সরকারের যাচাইয়ের পর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

HS Exam 2025: উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি! WBCHSE জানালো বিশেষ শর্ত

0

HS Exam 2025: দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025)। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেই অনুযায়ী, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অন্যদিকে পরীক্ষাপর্বে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়মের কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE), যা অবশ্যই মানতে হবে। তবে এবার কিছুটা শিথিল করা হয়েছে পরবর্তী নতুন শিক্ষাবর্ষের নিয়ম।

আসলে পরবর্তী বছর থেকে একাদশ ও দ্বাদশ এই দুটি শ্রেণীর মিলিয়ে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা হবে। এর মধ্যে যে বিষয়গুলির প্র্যাকটিক্যাল রয়েছে। সেগুলির জন্য পরীক্ষার্থীরা জটিল অঙ্কের দ্রুত সমাধান করতে ক্যালকুলেটর ব্যবহার করত। কিন্তু কয়েক মাস আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিল। সেমেস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তে অনেক পড়ুয়া চিন্তায় পড়েছিল, কারণ তাদের পরীক্ষার প্রস্তুতি একেবারে অন্যরকম ছিল। তবে শিক্ষার্থীদের কথা ভেবে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল। তবে মনে রাখতে হবে। থিওরি পরীক্ষায় এই নিয়ম গ্রহণযোগ্য হবে না।

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারে ছাড়পত্র দেওয়া হল। তবে পড়ুয়ারা শুধু মাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনও বৈজ্ঞানিক ক্যালকুলেটর এক্ষেত্রে ব্যবহার করা যাবে না।” তবে শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেনি। শিক্ষক মহলের একাংশের দাবি, শুধু প্র্যাকটিকাল পেপার নয় থিয়োরি পরীক্ষাতেও অনেক জটিল অঙ্ক থাকে, সেক্ষেত্রে পড়ুয়ারা নানা অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই সেই দিকেও নজর দেওয়া উচিত ছিল শিক্ষা সংসদের।

তবে সকলেই যে শিক্ষা সংসদের সিদ্ধান্তকে গ্রহণ করছে না, তা নয়। অনেক শিক্ষক মহলের মতে, যে পদ্ধতিতে নতুন শিক্ষাবর্ষ থেকে নতুন সেমেস্টার ব্যবস্থা চালু করা হয়েছে, তাতে থিয়োরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের তেমন প্রয়োজন হবে না। এর ফলে পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া যথাযথ হয়েছে বলে অনেকেই মনে করছেন। এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, “পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটরের ব্যবহার তাদের স্বার্থেই নেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”

INDIA Vs Pakistan: ভারতের বিরুদ্ধে জিততেই হবে! চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচাতে কেমন একাদশ নামাবে পাকিস্তান?

INDIA Vs Pakistan: ভারতের বিরুদ্ধে জিততেই হবে! চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচাতে কেমন একাদশ নামাবে পাকিস্তান?চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান (Pakistan)। ফলে এবার টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনো উপায় নেই! রবিবার দুবাইয়ে রোহিত শর্মাদের মুখোমুখি হবে মহম্মদ রিজওয়ানের দল। আর এই ম্যাচটা পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই হতে চলেছে। সূত্রের খবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর পাকিস্তান এবার ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। জয় তুলে নেওয়ার জন্য তারা একেবারে সর্বস্ব দিয়ে লড়বে!

কেননা, রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের ওপরই একপ্রকার নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালের ভবিষ্যত। এদিকে বাংলাদেশের ছেলেদের দুরমুশ করে আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামবে শর্মারা। তাঁদের মূল লক্ষ্য থাকবে, চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও বিজয় পতাকা তোলার। আর সেই লক্ষ্য নিয়েই উইনিং কম্বিনেশন পাল্টে শক্তিশালী দল নামাবে বোর্ড। তবে ভারতের শত চেষ্টা সত্ত্বেও আগামীকালের ম্যাচে সরুচাল খাটানোর আপ্রাণ চেষ্টা করবে বাবররা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, রবিবার ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ওপেনিংয়ের দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ বাবর আজম ও চোটের কারণে ছিটকে যাওয়া ফখর জামানের বিকল্প ইমাম উল হক। সূত্রের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ের দায়িত্ব ইমাম ও বাবরের কাঁধেই তুলে দিতে চলেছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করেছিলেন সৌদ শাকিল ও বাবর আজম। তবে এবার শাকিলের জায়গায় ইমামকে নামানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ভারতকে চাপে ফেলতে পাকিস্তান ওপেনিং জুটিতে বড় পরিবর্তন আনতে পারে!

বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পরও পাকিস্তান তাদের বোলিং লাইনআপে কোনো পরিবর্তন আনতে চাইছে না। অর্থাৎ, ভারতের বিপক্ষে রবিবারের ম্যাচেও সেই একই কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে তারা। রোহিতদের বিরুদ্ধে পাকিস্তান ৩ জন পেসার ও ১ জন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাবে। ফলে শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও স্পিনার আবরার আহমেদের ওপরই ভারতের ব্যাটিং লাইনআপ ভাঙার দায়িত্ব থাকবে।

ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ (INDIA Vs Pakistan)

ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), উসমান খান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদে

Gold Price Today: ফের সস্তা সোনা! কমল রুপোর দামও, জেনে নিন আজকের আপডেটেড রেট

Gold Price Today: বিয়ের মরসুমে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price Today) যেন লাগামছাড়া হয়ে উঠেছিল! কিন্তু এবার সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির খবর। টানা কয়েক সপ্তাহ ধরে একের পর এক রেকর্ড গড়ার পর অবশেষে সোনার দাম কমেছে। ফলে যাঁরা সোনা কেনার অপেক্ষায় ছিলেন, তাঁরা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। কিন্তু হঠাৎ সোনার দাম কমল কেন? আজকের বাজার দর কত? আর এখনই কি সোনা কেনার সেরা সময়? এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন!

বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম কমার পিছনে বেশ কয়েকটি বড় কারণ রয়েছে—এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চাহিদার ঘাটতি এবং ব্যবসায়ীদের মুনাফা তোলার প্রবণতা। দিল্লির বুলিয়ন মার্কেটে জুয়েলারি ব্যবসায়ী ও স্টকহোল্ডারদের মধ্যে সোনার চাহিদা কিছুটা কমে গেছে, যার ফলে দামও নামতে শুরু করেছে। তবে শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর অনেক ব্যবসায়ী তাদের মুনাফা তুলতে শুরু করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মনিটরি নীতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনা কেনার বিষয়ে কিছুটা সতর্কতা দেখা যাচ্ছে। ফলে সোনার দর এখন খানিকটা চাপের মধ্যে রয়েছে।

আজকের সোনার দাম | Gold Price Today |

শহর২২ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)২৪ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
দিল্লি₹৮০,২৯০₹৮৭,৫৪০
চেন্নাই₹৮০,২৪০₹৮৭,৭৪০
মুম্বাই₹৮০,২৪০₹৮৭,৭৪০
কলকাতা₹৮০,২৪০₹৮৭,৭৪০

রুপোর সর্বশেষ দাম | Today’s Silver Price |

সোনা তো হল, এবার আসি রুপোর দামে। রুপোর দামও আগের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। আজকের বাজার দর অনুযায়ী প্রতি ১ কেজি রুপো কিনতে গেলে পকেট থেকে খোয়াতে হবে ১ লক্ষ ৩০০ টাকা। যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো, গত কয়েক দিনের তুলনায় ১০০ টাকা মূল্য পতন হয়েছে রুপোর।

upi new rules in india: UPI এবার চার্জ কাটবে

upi new rules in india: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে, ২০ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা ব্যবহারকারীদের জন্য জানা অত্যন্ত জরুরি। না জানলে লেনদেনের সময় সমস্যায় পড়তে পারেন। তাই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখনই!

২০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। নিয়মটি সরাসরি UPI চার্জব্যাক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই নিয়ম পরিবর্তনের ফলে UPI লেনদেন আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ হবে। নতুন নিয়মটি গ্রাহকদের জন্য কতটা সুবিধাজনক হবে এবং কীভাবে এটি লেনদেনের অভিজ্ঞতাকে উন্নত করবে!(Bank New Rule 2025)।

upi new rules in india

চার্জব্যাক হল এমন একটি ব্যবস্থা, যেখানে গ্রাহক যদি ভুলবশত কোনো লেনদেন করে ফেলেন বা কোনো লেনদেন ব্যর্থ হয়, তাহলে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে। সাধারণত, এই প্রক্রিয়া রেমিটিং ব্যাংক (যে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়) দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, যদি কোনো কারণে টাকা ভুল জায়গায় চলে যায় বা লেনদেন অসম্পূর্ণ থাকে, তাহলে চার্জব্যাকের মাধ্যমে গ্রাহক তার টাকা ফেরত পেতে পারেন।

বর্তমানে, T+0 সময়সীমার মধ্যে URCS (Unified Real-time Clearing and Settlement) এর মাধ্যমে চার্জব্যাক প্রসেস করা হয়। তবে, দ্রুততার কারণে অনেক সময় এটি ঠিকমতো সম্পন্ন হয় না, যার ফলে গ্রাহক ও ব্যাংক—উভয়ের জন্যই সমস্যা সৃষ্টি হয়। অর্থ ফেরতের ক্ষেত্রে বিলম্ব বা ত্রুটি দেখা দিলে গ্রাহকদের ভোগান্তির মুখে পড়তে হয়, আর ব্যাংকের পক্ষেও সঠিকভাবে লেনদেন সামলানো কঠিন হয়ে যায়।

নতুন নিয়মে কী কী পরিবর্তন আসছে?

১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে UPI চার্জব্যাকের স্বয়ংক্রিয় গ্রহণ ও প্রত্যাখ্যান প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। এর ফলে চার্জব্যাক এবং রিটার্ন লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় অনুমোদন ও প্রত্যাখ্যান ব্যবস্থা কার্যকর হবে। যা গ্রাহক ও ব্যাংক—উভয়ের জন্যই সুবিধাজনক হবে। এছাড়া চার্জব্যাক প্রসেসের সময়সীমাও বাড়ানো হবে যাতে লেনদেন আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়। তবে এই নতুন নিয়ম শুধুমাত্র ‘বাল্ক আপলোড’ এবং ‘UDIR অপশন’-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফ্রন্ট-এন্ড লেনদেনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।

Google Pay UPI লেনদেনেও লাগবে চার্জ

Google Pay UPI: একসময় ছিল, যখন ডিজিটাল লেনদেন শুনলেই অনেকের মনে ভয় ঢুকে যেত। কিন্তু UPI আসার পর সেই সময়টা যেন ইতিহাস হয়ে গেছে। এখন চায়ের টাকা থেকে শুরু করে ফোন বা ল্যাপটপের মতো দামি জিনিসের পেমেন্ট—সবই কয়েক সেকেন্ডে করা যায়! আর এতে ক্যাশ রাখার ঝামেলাও নেই, নিরাপত্তাও অনেক বেশি। সবচেয়ে বড় ব্যাপার, এই সুবিধা একেবারে ফ্রি! ফলে সারা ভারতজুড়ে UPI-র দারুণ জনপ্রিয়তা। কিন্তু এবার ছবিটা বদলে যেতে পারে…

UPI ব্যবহারকারীদের জন্য একটা বড় সুবিধা ছিল—দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ ফ্রি লেনদেন! তাই ছোট-বড় সবাই Google Pay বা PhonePe-এর মতো অ্যাপ ব্যবহার করে নিশ্চিন্তে টাকা লেনদেন করতেন। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে! যদি আপনি Google Pay ব্যবহারকারী হন, তাহলে সাবধান! খুব শীঘ্রই UPI লেনদেনের জন্য চার্জ দিতে হতে পারে। হ্যাঁ, গোটা দেশের ৬৭ মিলিয়ন Google Pay ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় ধাক্কা হতে পারে!

আসলে স্মার্টফোন হোক বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে হলে ছোট থেকে বড় সকলেরই ভরসা গুগুল বাবাজি। তাই UPI এর ক্ষেত্রেও Google Pay-কেই বেছে নিয়েচিলেন বেশিরভাগ মানুষেরাই। কিন্তু এতদিন বিনামূল্যে পরিষেবা দিলেও এবার দুঃসংবাদ দিল কোম্পানি। পেমেন্টের ক্ষেত্রে একটি ছোট্ট চার্জ কাটা হবে। যদিও সব ধরণের পেমেন্টে এই চার্জ বসছে না।

যেমনটা জানা যাচ্ছে, এখন থেকে যদি আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে Google Pay দিয়ে বিল পেমেন্ট করেন, তাহলে চার্জ দিতে হতে পারে। বিশেষ করে, ইউটিলিটি বিল—যেমন বিদ্যুৎ, জল বা গ্যাস বিল পেমেন্টের সময় ০.৫% থেকে ১% পর্যন্ত অতিরিক্ত চার্জ কাটা হতে পারে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ UPI লেনদেনের ক্ষেত্রে এখনো কোনো আলাদা চার্জ ধার্য করা হয়নি। তাই সাধারণ টাকা লেনদেন করতে চাইলে আপাতত চিন্তার কিছু নেই!

মাধ্যমিক পাশে CISF কনস্টেবল পদে চাকরি, বেতন ₹69,100! জানুন আবেদন পদ্ধতি

মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে। যেখানে 1124 টি শূন্যপদে CISF কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। CISF কনস্টেবল পদে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে দেরি না করে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্তাবলী জেনে নিন। 2025 সালের জন্য CISF কনস্টেবল পদে নিয়োগের আবেদন অনলাইনে করতে হবে। চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং যোগ্যতার শর্ত কী।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর পক্ষ থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, মোট ১১২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের মধ্যে কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদ অন্তর্ভুক্ত। এই পদগুলিতে নিয়োগ প্রাপ্ত কর্মীদের মাসিক বেতন পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকা পর্যন্ত হতে পারে।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০৪ মার্চ ২০২৫ তারিখের ভিত্তিতে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে কিছু ছাড় রয়েছে। তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন, এবং OBC প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি, প্রার্থীকে নিম্নলিখিত ধরনের যানবাহনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে:-
a) ভারী মোটর যানবাহন বা পরিবহন যানবাহনের লাইসেন্স।
b) হালকা মোটর যানবাহনের লাইসেন্স।
c) গিয়ারযুক্ত মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে।

আবেদন পদ্ধতি

যারা আগ্রহী এবং যোগ্য, তারা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন করার জন্য আপনাকে https://cisfrectt.cisf.gov.in পোর্টালে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রে সঠিকভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন, যাতে কোনো ভুল না হয়।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি রয়েছে। তবে SC, ST এবং ESM প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে না। অন্যদিকে, UR, EWS এবং OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার সময়।

CISF Constable পদে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 04/03/2025 তারিখ পর্যন্ত।

CISF Constable Recruitment Notification 2025Download
CISF Constable Job Online Apply 2025 LinkClick