আপনিও কি Reliance Jio-র গ্রাহক? তাহলে আপনার জন্য রয়েছে বড় আপডেট—ভারতের টেলিকম বাজারে গ্রাহকদের আরও সুবিধা দিতে এবার দারুণ একটি নতুন Jio Recharge Plan নিয়ে এসেছে সংস্থাটি। যারা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান এবং সারাদিন ইন্টারনেট ব্যবহার করেন। তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান তৈরি করা হয়েছে। এই ৮৪ দিনের ভ্যালিডিটির প্যাকে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। সঙ্গে প্রতিদিন ২GB করে হাই-স্পিড ডেটা—ফলে কাজ, বিনোদন বা সোশ্যাল মিডিয়া—সবকিছুই চলবে একদম বাধাহীনভাবে।
JioHotstar সাবস্ক্রিপশন সহ নতুন রিচার্জ প্যাক
আসলে আমরা বলছি জিওর 949 টাকা দামের প্ল্যানের কথা। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল—
- এটিতে 84 দিনের বৈধতা মিলবে।
- প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা মিলবে। অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে মোট 168GB ডেটা পাবেন গ্রাহকরা।
- দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং ন্যাশনাল রোমিং এর সুবিধা মিলবে।
- প্রতিদিন 100টি করে লোকাল ও ন্যাশনাল এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
- সবথেকে বড় ব্যাপার, 5G ফোন হলে এবং 5G কভারেজ এলাকায় যদি আপনি থাকেন, তাহলে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন।
৯৪৯ টাকার Jio OTT প্ল্যানের সুবিধা
এই প্ল্যানটির সবচেয়ে বড় আকর্ষণ হল ওটিটি সুবিধা—৯৪৯ টাকার এই Jio Recharge Plan রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশন। যার মাধ্যমে সিনেমা, ওয়েব সিরিজ থেকে শুরু করে লাইভ ক্রিকেট যেমন আইপিএল ম্যাচও অনায়াসেই উপভোগ করতে পারবেন। পাশাপাশি JioTV, JioCinema এবং JioCloud-এর মতো একাধিক পরিষেবার সুবিধাও থাকছে।
তবে যাদের প্রতিদিনের ২GB ডেটা যথেষ্ট নয়, তাদের জন্য Reliance Jio-র ১৪৯ টাকার একটি বিশেষ ক্রিকেট অ্যাড-অন প্যাক রয়েছে। এই প্যাকে ৩০ দিনের জন্য অতিরিক্ত ১০GB ডেটা দেওয়া হয় এবং সঙ্গে ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশনও পাওয়া যায়। ফলে বেশি ডেটা ব্যবহারকারীরা সহজেই এই প্ল্যানের সঙ্গে অ্যাড-অন নিয়ে আরও ভালো অভিজ্ঞতা পেতে পারেন।
এয়ারটেলের ধামাকাদার প্ল্যান
অন্যদিকে জিওর প্রতিদ্বন্দ্বী সংস্থা এয়ারটেল তাদের 84 দিনের জনপ্রিয় প্ল্যানটির দাম সম্প্রতি একটু বাড়িয়েছে। আগে যে প্ল্যানটি 859 টাকায় পাওয়া যেত, এখন সেই প্ল্যানের দাম করা হয়েছে 899 টাকা। তবে জিওর 959 টাকার প্ল্যানটি ওটিটি প্রেমীদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে, যেগুলি এয়ারটেলের সাধারণ প্ল্যানের তুলনায় কিছুটা হলেও আলাদা।
