Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)আরও শক্তিশালী হবে ভারতের আকাশসীমা, রাশিয়া পাঠাল চতুর্থ S-400

আরও শক্তিশালী হবে ভারতের আকাশসীমা, রাশিয়া পাঠাল চতুর্থ S-400

ভারতের আকাশসীমা রক্ষায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ মজবুত হলো (India-Russia Relations)। জানা গেছে, মস্কো থেকে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম (S-400 Missile System) ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে […]

- Advertisement -

ভারতের আকাশসীমা রক্ষায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ মজবুত হলো (India-Russia Relations)। জানা গেছে, মস্কো থেকে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম (S-400 Missile System) ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে আরও একটি নতুন S-400 সিস্টেম এবং ২৮০টি মিসাইল কেনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মোদী সরকার।

রাজস্থানে মোতায়েন হচ্ছে নতুন সিস্টেম

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা রাশিয়ায় গিয়ে চতুর্থ S-400 সিস্টেমটির চূড়ান্ত পরিদর্শন সম্পন্ন করেছেন। এরপর গত সপ্তাহে এটি রুশ বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য মিসাইল হামলা প্রতিরোধের জন্য এই চতুর্থ ইউনিটটি রাজস্থান সেক্টরে মোতায়েন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে পঞ্চম S-400 সিস্টেমটি আগামী নভেম্বর মাস নাগাদ ভারতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা সম্ভবত চিন সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের অপারেশন সিঁদুরের সময় এই রুশ মিসাইল সিস্টেমের কার্যকারিতা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। হাতেনাতে প্রমাণ পেয়েছে গোটা দেশবাসী। ভারত সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ১১টি দূরপাল্লার S-400 মিসাইল মোতায়েন করেছিল। এই মিসাইলগুলি অত্যন্ত নিখুঁতভাবে শত্রু পক্ষের যুদ্ধ বিমান থেকে শুরু করে রাডার এবং মালবাহী বিমান ধ্বংস করে দিয়েছিল। আর রাশিয়ার এই প্রযুক্তির ভয়ে পাকিস্তানের বায়ুসেনা তাদের প্রধান ঘাঁটিগুলি সিন্ধু নদের পূর্ব দিক থেকে সরিয়ে কোয়েটা ও পেশোয়ারের দিকে নিয়ে যেতেও বাধ্য হয়েছিল।

ভারতের লক্ষ্য আরও বড়

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বাবলম্বী ও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বড় একটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। পূর্বের চুক্তির পাশাপাশি আরও পাঁচটি S-400 এয়ার ডিফেন্স ইউনিট কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার করবে। পাশাপাশি অপারেশন সিঁদুরে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর ঘাটতি পূরণ এবং সামরিক মজুত শক্তিশালী করতে প্রায় ২৮০টি বিভিন্ন পাল্লার মিসাইল কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। একইসঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই সিস্টেমগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য দেশীয় পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে, যেখানে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সবথেকে বড় ব্যাপার—S-400 এর মতো বহুমূল্যর অস্ত্রকে শত্রুদের ড্রোন বা আত্মঘাতী হামলা থেকে বাঁচানোর জন্য ভারত আবার রাশিয়ার থেকে প্যান্টসির এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে বলে দাবি করা হচ্ছে। জি-টু-জি চুক্তির আওতায় ১২টি প্যান্টসির রাশিয়া থেকে আসবে আর। পরবর্তী সময়ে আরও ৪০টি এরকম সিস্টেম ভারতেই তৈরি করা হবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -