Homeপশ্চিমবঙ্গপাঁচমিশালিBLO ভোটার স্লিপ না দিলে কী করবেন? SMS-এ জেনে নিন সহজ উপায়

BLO ভোটার স্লিপ না দিলে কী করবেন? SMS-এ জেনে নিন সহজ উপায়

ইতিমধ্যেই বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে (West Bengal Election 2026)। আর আজকের দিন শেষ হলেই শুরু হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী এবার প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ (Voter Slip) পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। তবে অনেকের মনে প্রশ্ন থাকছে—কোনও কারণে যদি ভোটার স্লিপ না পান বা বিএলও […]

- Advertisement -

ইতিমধ্যেই বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে (West Bengal Election 2026)। আর আজকের দিন শেষ হলেই শুরু হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী এবার প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ (Voter Slip) পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। তবে অনেকের মনে প্রশ্ন থাকছে—কোনও কারণে যদি ভোটার স্লিপ না পান বা বিএলও যদি বাড়িতে না এসে স্লিপ না দিয়ে যান, তাহলে কি ভোট দেওয়া যাবে না? এর বিকল্প কী ব্যবস্থা রয়েছে, সেটাই জানানো হল এই প্রতিবেদনে।

ভোটার স্লিপ ছাড়া মিলবে না ভোটাধিকার

প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভোটার স্লিপ থাকলেই ভোট দেওয়া যায়—কিন্তু শুধু স্লিপ নয়, তার সঙ্গে পরিচয় যাচাইয়ের জন্য কমিশন নির্ধারিত অন্য ডকুমেন্টও লাগতে পারে। ভোটার স্লিপে ভোটারের নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের তথ্য, বুথ নম্বর, সিরিয়াল নম্বরসহ গুরুত্বপূর্ণ সব তথ্য থাকে এবং দ্রুত যাচাইয়ের জন্য এতে একটি QR কোডও দেওয়া থাকে, যাতে বুথ অফিসাররা সহজে তথ্য মিলিয়ে নিতে পারেন। তবে এটা কোনোভাবেই পরিচয়পত্র হিসেবে গণ্য হয় না। তাই ভোট দিতে গেলে ভোটার স্লিপের সঙ্গে অবশ্যই ভোটার আইডি কার্ড বা নির্বাচন কমিশন স্বীকৃত ১২টি পরিচয়পত্রের মধ্যে যেকোনো একটি বৈধ আইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

বিএলও ভোটার স্লিপ না দিলে কী করবেন?

যদি কোনও কারণে বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে ভোটার স্লিপ না দিয়ে যান, তাহলে চিন্তার কোনও কারণ নেই—আপনি খুব সহজেই মোবাইল থেকেই সেই তথ্য পেতে পারেন। এর জন্য শুধু আপনার ফোনের মেসেজ অপশন খুলে টাইপ করতে হবে ECI (আপনার ভোটার আইডি নম্বর)। উদাহরণ হিসেবে ধরুন আপনার ভোটার আইডি যদি XYZ1234567 হয়, তাহলে আপনাকে লিখতে হবে “ECI XYZ1234567” এবং সেটি পাঠিয়ে দিতে হবে ১৯৫০ নম্বরে।

মেসেজ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনার বুথ সংক্রান্ত সমস্ত তথ্য মোবাইলে চলে আসবে, যেখানে আপনার নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের নাম, বিধানসভার তথ্য, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সবই থাকবে। এরপর চাইলে আপনি সেই তথ্য কাগজে লিখে রাখতে পারেন বা প্রিন্ট আউট করে নিয়ে ভোট দিতে যেতে পারেন, কারণ ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার সাধারণত অনুমোদিত নয়।

অনলাইনেও বের করা যাবে ভোটার স্লিপ

উল্লেখ্য, যারা অনলাইন থেকে ডিরেক্ট ভোটার স্লিপ বের করতে চান তাদের জন্য রয়েছে উপায়। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর হোমপেজে Electors অপশনটিতে ক্লিক করতে হবে।
  • সেখানে Find your name in Electoral Roll অপশন দেখাবে। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর Search Your Name in Electoral Roll অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ভোটার কার্ডের নম্বর, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড সঠিকভাবে বসাতে হবে।
  • তারপত সার্চ অপশনে ক্লিক করলেই আপনি আপনার ভোটার স্লিপ পেয়ে যাবেন। সেখানে সমস্ত তথ্য থাকবে। যেটি প্রিন্ট আউট করে ভোট দিতে যেতে পারবেন।
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -