সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

প্রথম পাতা /  / ঈদগাহে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১ 

ঈদগাহে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

Author Rohan Khan
Published: March 29, 2025 2:09 AM
Follow Us:
Google News icon
ছুরিকাঘাতে নিহত
---Advertisement---

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম (৫০) সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার অধিকাংশ মানুষ প্রতি বছর সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করে আসছেন। তবে সম্প্রতি ঈদগাহের জায়গার ওয়াকফ দলিল নিয়ে জটিলতা তৈরি হয়, যা নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিষয়ে আলোচনা করতে শুক্রবার রাতে তারাবির নামাজের পর দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার মুরুব্বিরা পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন, যেখানে ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা চলছিল।

আলোচনা শেষে মুরুব্বিরা মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ করে সংঘর্ষ বাধে। এ সময় সদরঘাট গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

---Advertisement---

---Advertisement---

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

---Advertisement---