Homeলাইফস্টাইলরান্নাফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়, ৩টি ঘরোয়া টিপস

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়, ৩টি ঘরোয়া টিপস

বর্তমান সময়ে ব্যস্ততার কারণে অনেকেই একবারে রান্না করে খাবার ফ্রিজে স্টোর করে রাখেন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই খাবার থেকে একটা ঝাঁঝালো বা অদ্ভুত গন্ধ বের হয়। যার কারণে খাবার খেতেও ভালো লাগে না এবং অনেক সময় নষ্টও হয়ে যায়। তবে কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললে ফ্রিজে খাবার রাখার পরও এই ধরনের বদ […]

- Advertisement -

বর্তমান সময়ে ব্যস্ততার কারণে অনেকেই একবারে রান্না করে খাবার ফ্রিজে স্টোর করে রাখেন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই খাবার থেকে একটা ঝাঁঝালো বা অদ্ভুত গন্ধ বের হয়। যার কারণে খাবার খেতেও ভালো লাগে না এবং অনেক সময় নষ্টও হয়ে যায়। তবে কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললে ফ্রিজে খাবার রাখার পরও এই ধরনের বদ গন্ধ এড়ানো সম্ভব। আর খাবারও অনেকদিন পর্যন্ত টাটকা রাখা যায় (Cooking Tips)।

ফ্রিজের ভেতরে রাখা কাঁচা মাছ বা মাংস অনেক সময় থেকেই দুর্গন্ধ তৈরি হতে পারে, আর অনেক ক্ষেত্রে ফ্রিজে জমে থাকা বরফ বা আর্দ্রতার কারণেও এই গন্ধ আরও বেড়ে যায়। ধীরে ধীরে সেই গন্ধ খাবারের সঙ্গে মিশে যায়, যার ফলে খাবারের আসল স্বাদ নষ্ট হয়ে যায় এবং খেতেও অস্বস্তি লাগে। তবে কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললে এই সমস্যাটা সহজেই এড়ানো সম্ভব, আর ফ্রিজও থাকবে অনেকটা ফ্রেশ ও গন্ধমুক্ত (Cooking Tips)।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

১) প্রথমে একটি বাটিতে এক চামচ নুন ও এক চামচ কফি মিশিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে মুড়িয়ে নিন। এরপর টুথপিক দিয়ে ফয়েলের গায়ে কয়েকটি ছোট ছিদ্র করে ফ্রিজের ভেতরে রেখে দিন। এতে ধীরে ধীরে ফ্রিজের দুর্গন্ধ অনেকটাই কমে যাবে।

২) আরেকটি সহজ উপায় হলো একটি কাচের বাটিতে লেবুর খোসা গ্রেট করে রেখে দেওয়া। এরপর সেটি ফ্রিজে রেখে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই বাজে গন্ধ অনেকটা কমে গেছে। তবে ২–৩ দিন পর পুরনো লেবুর খোসা বদলে ফেলাই ভালো।

৩) চাইলে এক টুকরো তুলো ভ্যানিলা এসেন্সে ভিজিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিতে পারেন। এতে ফ্রিজে ভালো গন্ধ থাকবে এবং একই সঙ্গে দুর্গন্ধও দূর হবে, ফলে ফ্রিজ থাকবে অনেকটা ফ্রেশ (Cooking Tips)।

FAQs: ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ফ্রিজে দুর্গন্ধ কেন হয়?

ফ্রিজে রাখা মাছ, মাংস, রান্না করা খাবার বা বরফ জমে থাকার কারণে অনেক সময় দুর্গন্ধ তৈরি হয়, যা ধীরে ধীরে পুরো ফ্রিজে ছড়িয়ে পড়ে।

ফ্রিজের দুর্গন্ধ কীভাবে দূর করা যায়?

নুন-কফি মিশ্রণ, লেবুর খোসা বা ভ্যানিলা এসেন্সে ভেজানো তুলো ব্যবহার করে খুব সহজেই ফ্রিজের দুর্গন্ধ দূর করা যায়।

লেবুর খোসা কি সত্যিই ফ্রিজের গন্ধ কমায়?

হ্যাঁ, লেবুর খোসা প্রাকৃতিকভাবে গন্ধ শোষণ করতে সাহায্য করে, ফলে ফ্রিজের বাজে গন্ধ অনেকটাই কমে যায়।

কফি ব্যবহার করলে কি ফ্রিজের গন্ধ দূর হয়?

হ্যাঁ, কফি গন্ধ শোষণ করার ক্ষমতা রাখে, তাই নুনের সাথে মিশিয়ে ব্যবহার করলে ফ্রিজের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।

কতদিন পর ফ্রিজের এই ঘরোয়া টোটকা বদলানো উচিত?

সাধারণত ২ থেকে ৩ দিন পর লেবুর খোসা বা অন্যান্য মিশ্রণ বদলে দিলে ভালো ফল পাওয়া যায়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -